রসুন কুচি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, খাবারের স্বাদ বাড়াতেই শুধু নয়, ঔষধি গুণাগুণের কারণেও রসুনের পরিচিতি রয়েছে

হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ রসুন খেয়ে আসছে। শুধু স্বাদের জন্য নয়, বরং এর ঔষধি গুণাগুণের কারণেও।

অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক এবং অ্যান্টিভাইরাল বা ভাইরাস প্রতিরোধী হিসেবে পরিচিত রসুন রান্না ও ঐতিহ্যবাহী চিকিৎসায় দীর্ঘদিন ধরে একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে।

এর উৎপত্তি মূলত এশিয়ায় হলেও অভিবাসী জনগোষ্ঠীর মাধ্যমে রসুন ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় রসুন উৎপাদক।

রসুনের সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক গুরুত্ব এবং রসুন সত্যিই আমাদের জন্য ভালো কি না সেই প্রশ্নের অনুসন্ধান করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ফুড চেইন প্রোগ্রাম।

একটি নেটের তৈরি ব্যাগের ভেতরে কতগুলো রসুন, বাইরে ছয়টি রসুন ফুলের মতো করে সাজানো

রান্নাঘরের অপরিহার্য উপাদান

অসংখ্য রান্নায় অপরিহার্য এই রসুন। ড্যানিশ শেফ পল এরিক জেনসেন, যিনি ফ্রান্সে তার ফ্রেঞ্চ ডাইনিং স্কুলে আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও এশিয়ার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন, তিনি জানান এমন কোনো শিক্ষার্থী তিনি কখনও দেখেননি যে রসুন চেনে না।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *