(বা থেকে) অধ্যাপক সাদেকা হালিম, শফিকুল ইসলাম, আফরোজা শেলী, আব্দুল মুহিত, রফিকুল ইসলাম, আবু সারা শামসুর রউফ ও মোহাম্মদ বাহাউদ্দিন
ছবির ক্যাপশান, (বা থেকে) অধ্যাপক সাদেকা হালিম, শফিকুল ইসলাম, আফরোজা শেলী, আব্দুল মুহিত, রফিকুল ইসলাম, আবু সারা শামসুর রউফ ও মোহাম্মদ বাহাউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাময়িক বরখাস্ত ও অব্যাহতি পাওয়া শিক্ষকরা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে বর্ণনা করেছেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এসব সিদ্ধান্তের পেছনে রয়েছে একাধিক কারণ। তবে, জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতা করার অভিযোগকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক সাদেকা হালিমসহ তিনজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আর চারজনকে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই শিক্ষকদের প্রায় সবার সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। তাদের অনেকেই বলছেন, তারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। কিন্তু নীল দলের সমর্থক হওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাতজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে সাদা দলের পক্ষ থেকে। তারা বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নীল দল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের একটি ফোরাম বা প্যানেল। আর সাদা দলের ব্যানারে যে শিক্ষকেরা রয়েছেন, তারা মূলত বিএনপি সমর্থক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *