সরকারিভাবে আত্মরক্ষার সঙ্গে শ্যুটিংয়ের  মৌলিক  প্রশিক্ষণ দেয়া হবে তরুণদের

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সরকারিভাবে আত্মরক্ষার সঙ্গে শ্যুটিংয়ের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে তরুণদের

বাংলাদেশে প্রায় নয় হাজার তরুণ-তরুণীকে আত্মরক্ষার নানা কলা-কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক নজিরবিহীন কর্মসূচী হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলছেন, ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবে। দেশের ক্রান্তিকালে প্রয়োজনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে।

নভেম্বর মাস থেকেই এই প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, জাতীয় নিরাপত্তা জোরদার করতে তরুনদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে। আমাদের সামরিক এবং ভৌগলিক বাস্তবতায় এটা আমাদের জন্য অপরিহার্য। সবসময় যে যুদ্ধ করতে হবে এমন নয়; কিন্তু তারপরেও একটা মোর‍্যাল থাকা যে রিজার্ভ ফোর্সের সংখ্যাটা বাড়ছে।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *