এক নারী সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অসুস্থ বোধ করছেন- প্রতীকী ছবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সিঁড়ি ভাঙার সময় বা কায়িক পরিশ্রম করলে শ্বাসকষ্ট হতে পারে- প্রতীকী ছবি

সিঁড়ি বেয়ে উঠতে বা দ্রুত হাঁটার সময়ে আমাদের অনেকেরই কষ্ট হয়। হাঁপাতে থাকি, শ্বাসকষ্ট হয়। অনেক সময়ে বয়স বা ওজন বাড়লে অথবা শরীরচর্চা না করলে এমনটা ঘটতে পারে।

শারীরিক ক্ষমতা কম থাকার কারণেও সিঁড়ি বেয়ে ওঠার সময় বা দ্রুত হাঁটতে গেলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে এগুলোর কোনোটাই সাধারণভাবে আশঙ্কাজনক লক্ষণ নয়। তবে কিছু ক্ষেত্রে এগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে বৈকি। উদাহরণস্বরূপ আগে যে কাজ হয়তো সহজে বা সামান্য পরিশ্রমেই করতে পারতেন এখন সেগুলো করতে গেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় বা কাজ করতে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা একটু একটু করে বাড়ে।

এই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র বয়স বাড়ছে বা ক্লান্তির কারণে এমনটা হচ্ছে বলে উপেক্ষা করলে তা বিপজ্জনক হতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, শারীরিক পরিশ্রমের সময়ে শ্বাসকষ্ট দেখা দিলে তা হৃদরোগ, ফুসফুসের রোগ, রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা বা অন্য সমস্যার লক্ষণ হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *