'হকি ইন্ডিয়া' নতুন জার্সিতে খেলোয়াড়দের ছবি প্রকাশ্যে এনেছে

ছবির উৎস, HOCKEY INDIA/X

ছবির ক্যাপশান, ‘হকি ইন্ডিয়া’ নতুন জার্সিতে খেলোয়াড়দের ছবি প্রকাশ্যে এনেছে

ভারতীয় হকি টিমের কথা বললে এতদিন যে ঐতিহ্যবাহী নীল জার্সির ছবি চোখের সামনে ভেসে উঠত, এবার তা বদলাতে চলেছে। নীল নয় এবার গেরুয়া রঙের জার্সি পরে আসন্ন বিশ্বকাপের মাঠে নামবে ভারতের নারী ও পুরুষ হকি দল।

আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের আগে নতুন জার্সি উন্মোচন করেছে হকি ইন্ডিয়া। তারপরই এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ক্রীড়া মহল থেকে রাজনীতির আঙিনা—প্রশ্ন উঠেছে কেন হঠাৎ দীর্ঘদিনের পরিচিত নীল জার্সির পরিবর্তে গেরুয়া রঙ বেছে নেওয়া হল? এটা নিছকই জার্সির রঙের পরিবর্তন না কি এর পিছনে অন্য কোনো ‘বার্তা’ রয়েছে- সে নিয়েও প্রশ্ন উঠেছে।

অবসরপ্রাপ্ত হকি খেলোয়াড় এবং ভারত জাতীয় হকি টিমের সাবেক অধিনায়ক ধনরাজ পিল্লাই-সহ একাধিক খেলোয়াড় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

মি. পিল্লাই বিবিসি বাংলাকে বলেছেন, “এই নীল রঙের জার্সির সঙ্গে যে ঐতিহ্য এবং আবেগ জড়িয়ে রয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। নীল রঙের জার্সি পরে আমরা মাঠ দাপিয়ে বেড়িয়েছি-সেটা ভুললে চলবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *