ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জোনায়েদ সাকির বিরুদ্ধে মিছিল। তার দলের অভিযোগ, মিছিলের পেছনে আছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। যদিও বিএনপি সেটা অস্বীকার করে
ছবির ক্যাপশান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জোনায়েদ সাকির বিরুদ্ধে মিছিল। তার দলের অভিযোগ, মিছিলের পেছনে আছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। যদিও বিএনপি সেটা অস্বীকার করে

চলতি মাসের ১২ই অক্টোবর হঠাৎ একটি ঝাড়ু মিছিল রাজনীতিতে নানা আলোচনার জন্ম দেয়। ঝাড়ু মিছিলটি হয়েছিলো ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়। যে মিছিলে কয়েকশত নারী অংশ নিয়েছিলেন।

মিছিলের ব্যানারে ছিলো জোনায়েদ সাকির নাম। যেখানে তাকে ‘ইসলাম বিদ্বেষী’ উল্লেখ করে উপজেলাটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের একজন। এই জোটটি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরীক। আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনেও অংশ নেবে গণতন্ত্র মঞ্চ।

ফলে জোনায়েদ সাকির বিরুদ্ধে এই মিছিল বেশ আলোড়ন তোলে স্থানীয় রাজনীতিতে। কারণ, সচেতন মহিলা সমাজের ব্যানারে মিছিল হলেও অভিযোগ ওঠে এর পেছনে ভূমিকা রেখেছেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা।

এমনকি মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই ঐ এলাকায় বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী দিতে হবে এমন দাবিও তুলেছিলেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *