কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুন লেগে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্থকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তরপাশের একটি দোকানে আগুন জ্বলছে। লোকজন ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

কেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান আ খ ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর পাঠাই। এর পর পরই ফায়ার সার্ভিসের ইউনিটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি, সার-তেল, বীজ ও কীটনাশক ব্যবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, সার-তেল, বীজ ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০ লাখ করে, মুদি দোকানের মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩ লাখ করে, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের দেড় লাখ ও মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *