ঢাকার লালবাগ থানায় চারজন আটককৃত ব্যক্তিরা পুলিশের হেফাজতে

ছবির ক্যাপশান, যুবদল নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করার পর তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ

Published

পড়ার সময়: ৬ মিনিট

ঘটনাটি শনিবার সন্ধ্যার, বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুর এলাকার। দুইজন ব্যক্তিকে দুই হাতে শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এক দল ব্যক্তি। পরবর্তীতে তাদের একটা জায়গায় নিয়ে চড় থাপ্পর ও মারধর করতেও দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

যার বিরুদ্ধে এই ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তিনি ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও আলোচিত নেতা রবিউল ইসলাম নয়ন।

এই ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও এবং ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও তৈরি হয়।

মি. নয়ন বিবিসির বাংলার কাছে দাবি করেছেন, নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। গোপনে সেই খবর পেয়ে তাদের মধ্যে থেকে চারজনকে ধরে তারা পুলিশে দিয়েছেন।

“ওইখানে কয়েকজন বলতেছিল আওয়ামী লীগ ফিরে আসবে। তখন আমাদের সাথের দুই চারজন কয়েকটা চড় থাপ্পর দিয়েছে, আমি নিজেও একটা চড় মেরেছি রাগের মাথায়। এটা অবশ্যই একটা খারাপ দিক”, বলছিলেন মি. নয়ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *