বিক্ষোভের দৃশ্য

ছবির ক্যাপশান, বিক্ষোভের দৃশ্য

Published

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশের গোপালগঞ্জে দিনভর সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার।

এর আগে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দিয়েছে। পাশাপাশি শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

একটি পুলিশ বক্স ভাংচুরের খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশের গাড়ীতে ‘জয় বাংলা’ শ্লোগান লিখে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এছাড়া শহরে প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং প্রেসক্লাবের ভেতরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দিনভর এ বিক্ষোভের সময় অনেকের কাছে দা-রামদার মতো দেশীয় অস্ত্রশস্ত্র, লগি বৈঠা ও লাঠি দেখা গেছে। কয়েকটি স্থানীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *