মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন অনেক শ্রমিক

ছবির ক্যাপশান, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন অনেক শ্রমিক

Published

পড়ার সময়: ৩ মিনিট

শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ঘিরে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে গুরুত্বপূর্ণ এই খাতে এক ধরনের অচলবস্থা তৈরি হয়েছে।

সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অনেক শ্রমিক।

এদিকে, শ্রমিকদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকলে রবিবার থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, চলমান শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলার শঙ্কায় ১৪৭টি কারখানা তাদের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে।

বিজিএমইএ সভাপতি জানান, পরিস্থিতি বিবেচনায় উৎপাদন উপযোগী পরিবেশ না থাকলে যেসব এলাকায় বিক্ষোভ চলমান থাকবে সেসব এলাকায় কারখানা বন্ধ রাখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *