ডায়াবেটিস মাপার ছবি

ছবির ক্যাপশান, ডায়াবেটিসের কারণে পায়ের সামান্য একটি ক্ষত থেকেও তৈরি হতে পারে বড় বিপদ

পায়ে পেরেক ফোটার পর ২০২২ সালে ডায়াবেটিস ধরা পড়ে সুলতানা বিবির। তিনি কলকাতার মেটিয়াব্রুজ অঞ্চলের বাসিন্দা। পায়ের সেই ক্ষত থেকে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়ে যে পায়ের তলায় অস্ত্রোপচার করতে হয় তাকে। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই ব্যান্ডেজ করার সময় বাদ পড়ে যায় তার পায়ের দুটি আঙুল।

প্রতি বছর বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের পায়ে সুলতানা বিবির মতোই গুরুতর সমস্যা দেখা দেয়।

ডায়াবেটিসের কারণে পায়ের সামান্য একটি ক্ষত থেকেও তৈরি হতে পারে বড় বিপদ। এই সমস্যাকে বলা হয় ডায়াবেটিক ফুট ডিজিজ। পরিস্থিতি আরও গুরুতর হলে হতে পারে গ্যাংগ্রিন। কখনও সংক্রমণ বা ঘা এতটাই বেড়ে যায় যে কেটে বাদ দিতে হয় পায়ের কোনও অংশ, এমনকি পুরো পা।

বিছানায় বসে ক্ষতবিক্ষত পা সামনে বাড়িয়ে সুলতানা বিবি বললেন, পেরেক ফোটার পর পায়ে এতটাই ব্যথা হয়েছিল যে তিনি হাঁটতে পারছিলেন না।

“ডাক্তার ওষুধ দিয়েছিল, প্রায় ১৫ দিন খাওয়ার পরও কোনও সুরাহা হয়নি। পা দিয়ে রক্ত আর পুঁজ বের হতো। বড় ডাক্তারের কাছে যাওয়া হলো। বড় ডাক্তার বললেন, অপারেশন করতে হবে। আমি পা ফেলতে পারতাম না। পা দিয়ে রক্ত বের হতো।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *