ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং-এর মাথা ও কাঁধের ছবির একটি সংমিশ্রণ।

ছবির ক্যাপশান, হোয়াইট হাউসের তথ্যমতে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতারা আগামী সপ্তাহের শেষের দিকে বৈঠকে বসবেন।

Published

পড়ার সময়: ৩ মিনিট

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহে চীনে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং বৈঠক করার পরিকল্পনা করছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প অংশগ্রহণের সময়েই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “প্রেসিডেন্ট (ট্রাম্প) এটা স্পষ্ট করে দিয়েছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবেন, যার বিস্তারকে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।”

জানা গেছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ইউক্রেন নিয়ে নয়। মস্কো ও বেইজিং এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদ সংস্থা এপি ও রয়টার্সের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, আলোচনা শেষে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *