কালীপুজোয় শব্দবাজি রুখতে কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, শব্দবাজি নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর ছিল পুলিশ। তিনি নিজে পুলিশের সঙ্গে রাত ৩টে পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরেছেন। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাজি ফাটানো হয়েছে। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, “সব বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়।” বায়ুদূষণ কমাতে গোলাপ জল মেশানো স্প্রে শহরে ছড়ানো হচ্ছে বলেও জানান অগ্নিমিত্রা। এছাড়াও দূষণ নিয়ন্ত্রণে একাধিক ভাবনার কথা জানান মন্ত্রী।

অগ্নিমিত্রা জানান, বায়ুদূষণ কমাতে পুরসভার তরফে শহরের রাস্তাঘাটে জল স্প্রে করা হয়। দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজোর মতো উৎসবের দিনে সেই জলের সঙ্গে গোলাপ জল মেশিয়ে স্প্রে করা হচ্ছে। এর ফলে যেমন দূষণ কমবে তেমনি রাস্তাঘাটে সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে। পাশাপাশি দূষণ কমাতে বৃক্ষরোপণের উপর জোর দেন মন্ত্রী। তাঁর মতে, দূষণ নিয়ন্ত্রণে গাছের কোনও বিকল্প নেই। এর জন্য স্কুলগুলিতে বৃক্ষরোপণের পরামর্শ দেন তিনি। সম্প্রতি এবিষয়ে স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মনকে চিঠি লেখেন অগ্নিমিত্রা। তিনি জানান, প্রত্যেক পড়ুয়া নিজের জন্মদিনে যদি স্কুলে বা স্কুল চত্বরে দুটো করে গাছ লাগায় এবং সারা বছর সেগুলির যত্ন নেয় তাহলে অনেক গাছ লাগানো সম্ভব হবে।

আরও পড়ুন:

যদিও দূষণ রুখতে মানুষের সচেতনতার উপর সবথেকে বেশি জোর দেন অগ্নিমিত্রা। তিনি জানান, বিগত সরকারগুলির আমলেও দূষণ নিয়ন্ত্রণে ছিল না। এবার তো তাও নিয়ন্ত্রণ করা হয়েছে। বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বাজির ‘তাণ্ডব’ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে পুলিশে নিয়োগ হয়নি। বর্তমান সরকার পুলিশে প্রচুর নিয়োগ করেছে। সব বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়। মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *