বাংলাদেশে তিন রংয়ের পাসপোর্ট। সাধারণ নাগরিকরা সবুজ, সরকারি কর্মকর্তারা নীল  ও কূটনীতিকরা লাল রংয়ের পাসপোর্ট পেয়ে থাকেন। বিদেশে ভ্রমনের জন্য পাসপোর্ট অপরিহার্য্য।

ছবির ক্যাপশান, বাংলাদেশে তিন রংয়ের পাসপোর্ট, সাধারণ নাগরিকরা সবুজ, সরকারি কর্মকর্তারা নীল ও কূটনীতিকরা লাল রংয়ের পাসপোর্ট পেয়ে থাকেন

Published

পড়ার সময়: ৮ মিনিট

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ট্রাভেল পাসের প্রসঙ্গটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে।

সরকারের দিক থেকে ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ’ করার কথা বলা হচ্ছে আগে থেকেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাসপোর্ট নয়, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে চায় ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে।

“বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না,” বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো- একটি দেশের নাগরিক দেশে ফিরতে চাইলে সরকার তাকে বাধা দিতে বা না বলতে পারে কি -না।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডঃ রায়হান রশীদ বলছেন, “বাংলাদেশের সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন বিবেচনায় নিলে কোনো সরকার কোনো নাগরিককে তার নিজ দেশে ফিরতে বাধা তৈরি করতে পারে না”।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *