ধূসর চুল ও চশমা পরা, কালো টি-শার্ট পরিহিত এক বয়স্ক লোকের পিঠ দেখা যাচ্ছে, একজন তরুণী তাকিয়ে আছে।

ছবির ক্যাপশান, এক অনুষ্ঠানে তোলা ছবিতে জেনসেন হুয়াং (বামে) এবং অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্তু শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করতেন, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

রোববার জেনসেন হুয়াং স্বীকার করেছেন, তিনি স্ত্রীর প্রতি ‘বিশ্বস্ত ছিলেন না’। এ ঘটনায় স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।

বিশ্বের অন্যতম দামী প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া এসব রিপোর্টের বিষয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *