সন্দেশখালিতে আবার অশান্তিImage Credit: Tv9 Bangla

সন্দেশখালি: সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়ি পোড়ানোকে কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়াল বউঠাকুরানি এলাকায়। দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিকের বাড়িতে আগুন লাগার ঘটনায় তদন্ত এবং অভিযুক্তকে পুলিশ যখন ধরতে আসে তখনই পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়,পুলিশ কর্মীকে কামড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

এলাকার মহিলাদের অভিযোগ, বিজেপির একটা মিটিং চলছিল । সেখানে পুলিশ এসে গ্রামের এক যুবককে বিনা অপরাধে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দিলীপের বাড়ি পোড়ানোর ঘটনায় ওই যুবককে তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখনই পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে বচসা বাধে। গ্রামের মহিলারা বাধা দিলে মহিলা পুলিশ ছাড়াই পুলিশ মহিলাদের উপরে চড়াও হয়,মারধর করে,মহিলাদের শাড়ি ছিড়ে দেয় বলে অভিযোগ ।

এরপরই গ্রামের মহিলারা একজোট হয়ে এলাকায় বিক্ষোভ দেখায় পুলিশের বিরুদ্ধে।
তাদের দাবি তৃণমূল আমলেও তারা অত্যাচারিত হয়েছে সরকার পরিবর্তনের পরেও তারা সেই তৃণমূল পরিচালিত পুলিশের দ্বারাই অত্যাচারিত হচ্ছে।

যদিও এই বিষয়ে সন্দেশখালি থানার পুলিশের বক্তব্য- পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে গ্রামের মহিলারা । পুলিশের হাতে কামড়ে দেওয়া হয়েছে, পুলিশকে পুলিশের কাজ করতে দেয়নি । গ্রামের কোন মহিলাদেরকে মারধর করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *