আশুলিয়ার জিরাবো এলাকায় একটি ছোট বাসায় ভাড়া থাকেন টুটুল মোল্লা ও রুমা বেগম দম্পতি

    • Author, মুকিমুল আহসান ও নাগিব বাহার
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

ঢাকার আশুলিয়ার জিরাবো বাজারের পাশেই এলাকার ছোট একটি কলোনি। এর দুই পাশে ২০টির মতো ছোট ছোট ঘর রয়েছে। যার সবগুলোতেই থাকেন ওই এলাকায় কর্মরত পোশাক শ্রমিকরা।

ঘড়িতে তখন সকাল এগারোটা। কারখানাগুলোতে স্বাভাবিক কর্মদিবস থাকলেও তাদের বসবাসের প্রায় প্রতিটি ঘরেই শ্রমিকদের উপস্থিতি দেখা গেলো।

সেখানকার ছোট একটি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন পোশাক শ্রমিক টুটুল মোল্লা। গত কয়েকদিন ধরে প্রতিদিন সকালেই কারখানায় যাচ্ছেন তিনি, ঘণ্টা খানেকের মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে, পরে বাসায় ফিরে আসছেন।

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের যে আন্দোলন চলছে, সেই দাবি তারা কেন করছেন তার কারণও তিনি তুলে ধরেছেন বিবিসি বাংলার কাছে।

মি. মোল্লা বলছিলেন, “সব কিছুর দাম খালি বাড়তেছেই। যেই বেতন পাই তা দিয়ে দুই বেলা খাই, তারপরও অর্ধেক মাসও চলে না। দুই মাস হইছে মাছের গন্ধটাই ভুইল্যা গেছি, গোস্ত খাওয়া হয় শুধু দুই ঈদে’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *