প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কো রুবিও (বায়ে) এবং পিট হেগসেথ (ডানে)

ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (বায়ে) এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (ডানে)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন, এমন গুঞ্জন অস্বীকার করেছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে খবর এসেছে যে, হেগসেথকে সরিয়ে দেওয়ার জন্য চাপ রয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় তার ভূমিকার কারণে। রিপাবলিকানদের বড় ধরনের নির্বাচনী পরাজয়ের জন্য এই যুদ্ধকেও দায়ী করা হচ্ছে।

বিদায়ী একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য আগামী সপ্তাহের মধ্যেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন ভোট আয়োজন করাতে বাধ্য করার হুমকি দিয়েছেন।

এর মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী এক ভিডিও বার্তায় নিজের কর্মকাণ্ডের পক্ষে কথা বলেন এবং এই উদ্যোগের নিন্দা জানান।

“দেখুন, তারা আমাকে আক্রমণ করে। তারা আমাদের আক্রমণ করে কারণ আমরা কাজ করতে সক্ষম,” তিনি বলেন, “এটা কাজ করবে না। আমরা পিছু হটবো না।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *