ডোনাল্ড ট্রাম্প

    • Author, জেইক লাফাম
  • Published

  • পড়ার সময়: ৫ মিনিট

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা বিপুল বিজয় পেয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে।

যদিও মধ্যবর্তী এই নির্বাচনগুলোয় বরাবরই ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের খারাপ সময় যায়, তবে এবার রিপাবলিকানদের বড় পরাজয়কে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের শাসনের একটি জোরালো প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

ক্ষুব্ধ ভোটার থেকে শুরু করে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে আসা পর্যন্ত- এখানে পাঁচটি কারণ তুলে ধরা হলো, যার জন্য রিপাবলিকানরা এতগুলো আসনে হেরেছে।

১. বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়

যুক্তরাষ্ট্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভোটাররা নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম নিয়ে হিমশিম খাচ্ছেন। গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাগুলোয় মাঠ পর্যায়ে সেই ক্ষোভ ছিল সুস্পষ্ট।

“গ্যাসের দাম, মুদিপণ্যের দাম, সবকিছুরই দাম বাড়ছে,” নির্বাচনের আগে নর্থ ক্যারোলাইনার একজন ভোটার বিবিসিকে বলেন। তিনি আরও জানান যে, এই নির্বাচনে তিনি রিপাবলিকানদের বদলে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *