এটিএম যন্ত্রে ধাতব পাত লাগিয়ে টাকা হাতানোর চক্র শহরে। এই অভিনব পদ্ধতিতে টাকা হাতিয়ে পালায় বিহারের গ‌্যাং! কলকাতায় এসে ফের একই পদ্ধতিতে টাকা হাতানোর ছক কষতে এসেই দক্ষিণ কলকাতার চেতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার দু’জন। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনের নাম বিকাশ কুমার ও সৌরভ মিশ্র।

বিহারের মধুবনির দুই যুবক কলকাতায় এসে অনলাইনে বাইক ভাড়া নেয়। সেই ভাড়ার বাইক নিয়ে বিভিন্ন এটিএমে যায় তারা। কিছুদিন আগে চেতলার একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের এটিএমে হেলমেট পরে ঢোকে। নিরাপত্তারক্ষীহীন ওই এটিএম কাউন্টারে গিয়ে তারা যন্ত্র থেকে টাকা বের হওয়ার জায়গায় একটি ধাতব পাত লাগিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ওই ব‌্যাঙ্কে আসেন এক গ্রাহক। তিনি এটিএম কার্ড দিয়ে দশ হাজার টাকা তোলেন। কিন্তু ধাতব পাত থাকার ফলে সেই টাকা বের হয়নি। টাকা আটকে থাকে পাতের ভিতরদিকে। গ্রাহক এটিএমের সমস‌্যা মনে করে বেরিয়ে যান। প্রায় সঙ্গে সঙ্গে দুই লুঠেরা ভিতরে প্রবেশ করে এটিএম থেকে ওই ধাতব পাত খুলে নেয়। তার সঙ্গে দশ হাজার টাকাও হাতিয়ে নেয়।

আরও পড়ুন:

গ্রাহক মেসেজ পাওয়ার পর ব‌্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। ব‌্যাঙ্ক কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের দেখতে পান। চেতলা থানায় ব‌্যাঙ্কের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভির ফুটেজ দেখেই দুই দুষ্কৃতীকে শনাক্ত করে। হেলমেট পরা থাকলেও তাদের ভাড়ার বাইকটি চিহ্নিত করা হয়। এরপর কারা অনলাইনে সংস্থা থেকে বাইক নিয়েছিল, সেই সূত্র ধরেই দু’জনের পরিচয় পুলিশ জানতে পারে। সেইমতো বিভিন্ন এটিএমের উপর পুলিশ নজর দিতে শুরু করে। ফের চেতলার একটি ব‌্যাঙ্কে টাকা হাতানোর ছক কষে ধাতব পাত লাগাতে গিয়েই পুলিশ হাতেনাতে তাদের ধরে ফেলে। এই গ‌্যাংয়ের বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *