১৫ পেরিয়ে ১৬তম বছরে পা রাখল দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সান’। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
গতকাল রবিবার ডেইলি সানের কার্যালয়ে পত্রিকাটির সম্পাদক মো. রেজাউল করিমের (লোটাস) হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আবদুল গাফফার এবং মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) এম জে ফেরদৌস।
গত ১৫ বছরে ডেইলি সান তার মুদ্রণ, অনলাইন ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সঠিক, বিশ্বাসযোগ্যতা এবং গভীরতা বজায় রেখে দেশ-বিদেশে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
