এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কবিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কানাডার অন্টারিও রাজ্য ওই বিজ্ঞাপনটি প্রচার করেছে, যাতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য স্থান পেয়েছে।

শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়ার্ল্ড সিরিজ বেসবল চ্যাম্পিয়নশিপের আগেই এটি সরিয়ে না ফেলায় কানাডার কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছেন।

“তথ্যের মারাত্মক ভুল উপস্থাপনা এবং বৈরি আচরণের জন্য কানাডা এখন যা দিচ্ছে, আমি তার চেয়ে ১০ শতাংশ বেশী শুল্ক বৃদ্ধি করছি,” লিখেছেন মি. ট্রাম্প।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *