আকাশ থেকে তোলা ছবিতে সিআইএ সদর দফতর

ছবির উৎস, Carol M. Highsmith / Library of Congress / Public Domain

ছবির ক্যাপশান, ভার্জিনিয়ায় অবস্থিত সিআইএ সদর দফতর হলো এমন একটি কেন্দ্র যেখান থেকে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে

“এই নথিগুলোর অস্তিত্ব আমরা নিশ্চিত করতে পারি না, আবার অস্বীকারও করতে পারি না।”

লাতিন আমেরিকায় সিআইএ’র প্রথম গোপন অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে বছরের পর বছর এটাই ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর উত্তর; ঘটনাটি ছিল ১৯৫৪ সালে গুয়াতেমালার প্রেসিডেন্ট হাকোবো আরবেন্‌জকে ক্ষমতা থেকে সরানোয় তাদের হস্তক্ষেপ বিষয়ে।

তবে বহু বছর পর, ১৯৯৭ সালে, সিআইএ আংশিকভাবে কিছু নথি প্রকাশ করে, যেগুলোতে গুয়াতেমালায় পরিচালিত তাদের দুটি অভিযানের বিবরণ ছিল। একটি পিবি ফর্চুন, অন্যটি পিএসবিএ সাকসেস।

এখন, মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিআইএ’র এ ধরনের তৎপরতা আর অতটা গোপন থাকছে না বলেই মনে হচ্ছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *