ইন্ডিয়া ব্লকের সোমবারের কর্মসূচিতে সমর্থকরা

ছবির ক্যাপশান, ইন্ডিয়া ব্লকের সোমবারের কর্মসূচিতে সমর্থকরা

Published

পড়ার সময়: ৭ মিনিট

দিল্লি পুলিশের বাধা এড়িয়ে ভারতের সুপ্রিম কোর্টে পৌঁছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আবেদন দাখিল করলেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা।

প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ, কথিত ভোট চুরি রোখা ও এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে যাত্রার ডাক দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লক।

বিরোধী নেতাদের সেই আবেদনে সাড়া দেননি বিচারপতি সূর্য কান্ত। কিন্তু তার প্রতিক্রিয়া কিছুটা ‘উপেক্ষা’ করেই নিজেদের ঘোষিত কর্মসূচিতে অনড় থেকেছে ইন্ডিয়া জোট।

ওই মিছিল আটকানোর চেষ্টা করেছিল পুলিশ, তবে কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পরে অন্য একটি রাস্তা দিয়ে বিরোধী নেতারা সুপ্রিম কোর্টে পৌঁছান।

নির্ধারিত কর্মসূচির আগে সাংবাদিক সম্মেলন করে একাধিক অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, নিশানা করতে ছাড়েননি জ্ঞানেশ কুমার এবং মোদী সরকারকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *