২০২৪ সালে ‘দিল-লুমিনাটি টুর’-এ কলকাতায় এসে সাড়া ফেলে দিয়েছিলেন ‘পাঞ্জাব দি পুত্তর’। হাওড়া, ময়দান, বাবুঘাট ছুঁয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ধ্যানজপ করে বাঙালি অনুরাগীদের মন জয় করে নিয়েছিলেন। এবার বছর দুয়েক বাদে ফের কলকাতায় কনসার্ট করতে আসছেন দিলজিৎ দোসাঞ্ঝ। সূত্রের খবর, শীতের শহরে সল্টলেক স্টেডিয়ামে শ্রোতা, অনুরাগীদের সুরের মূর্ছনায় ভাসাবেন ‘পাঞ্জাবি পপস্টার’।
‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ৩০ অক্টোবর নিউ দিল্লির নেহরু স্টেডিয়াম থেকে এই মিউজিক্যাল সফরের শুভসূচনা করবেন দিলজিৎ। এরপর দিল্লি এনসিআর, ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই ভায়া বেঙ্গালুরু হয়ে পর পর লখনউ এবং চণ্ডিগড়ে কনসার্ট করবেন গায়ক-অভিনেতা। খবর, সেই তালিকাতেই এবার নবতম সংযোজন কলকাতা। ‘পাঞ্জাব দি পুত্তরে’র বাঙালি অনুরাগীর সংখ্যা যে নেহাত কম নয়, সেটা চব্বিশ সালে ইকো পার্কের কনসার্টের উন্মদনা দেখেই বেশ বোঝা গিয়েছিল। এবার ফের একবার অনুরাগীদের তাতাতে কলকাতায় আসছেন দিলজিৎ দোসাঞ্ঝ।
বিস্তারিত আসছে…
