বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির বিরুদ্ধে বানোয়াট ‘যুদ্ধাবস্থা তৈরির’ অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার ভূমধ্যসাগরে থাকা জেরাল্ড আর ফোর্ড রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। এটি ৯০টি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে।

“তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধের বাহানা তৈরি করছে,” মাদুরো রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, “তারা আর কখনো যুদ্ধে জড়াবে না অঙ্গীকার করেছিলো এবং তারা এখন বানোয়াট যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে”।

রণতরী বা যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। দেশটি বলছে, তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *