মোঃ নাসরুল্লাহ বদরপুরি (বায়ে) এবং বগুড়ার মো: শাহেদ আহম্মেদ

ছবির ক্যাপশান, মোঃ নাসরুল্লাহ বদরপুরি (বায়ে) এবং বগুড়ার মো: শাহেদ আহম্মেদ

Published

পড়ার সময়: ৫ মিনিট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-থ্রিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে।

ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঃ নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো: শাহেদ আহম্মেদ।

“গতকাল অপরাহ্ন আনুমানিক ৩:২০ ঘটিকায় রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রী সেখানে অপেক্ষমান ছিল। দুঘটনায় ওই দুইজন বাংলাদেশী নাগরিক মৃত্যুবরণ করেছেন,” মন্ত্রণালয় জানিয়েছে।

এর মধ্যে মি. বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন তার ভগ্নীপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন । অন্যদিকে শাহেদ আহম্মেদ সৌদি আরবেই কাজ করতেন।

মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, ওমরার উদ্দেশ্যে শনিবার সকালেই ঢাকা ছেড়েছিলেন নাসরুল্লাহ বদরপুরি এবং ২৪শে অক্টোবর তাদের দেশে ফেরার কথা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *