নিদাল হাসানের ছবি- যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ থেকে প্রচারিত

ছবির ক্যাপশান, নিদাল হাসানের ছবি- যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ থেকে প্রচারিত

Published

পড়ার সময়: ৬ মিনিট

হত্যার অভিযোগে মার্কিন সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য ইন্টারনেটে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ।

তেসরা ডিসেম্বর, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফায়ারিং স্কোয়াড বা গুলি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যা সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, এই দৃশ্য অনলাইনে সম্প্রচার করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে ভূমিকা রাখবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ পরিকল্পনাকে সমর্থন করেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো বাকি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *