২৬ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ। এর মধ্যে খেলেছে ১৬২ টেস্ট। অবশেষে আফগানিস্তানের বিরুদ্ধে প্রতীক্ষার অবসান। নেপথ্যে তারকা পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান। যার সুবাদে আফগানদের বিরুদ্ধে বড় রানের লিড পেল নাজমুল হাসান শান্তর দল।

সংযুক্ত আরব আমিরশাহীতে টেস্টে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩৪৬ রান তোলে। তানজিদ হাসান ৮৩ রান করেন। জবাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একমাত্র অধিনায়ক রহমত শাহ ১০৫ রানে অপরাজিত থেকে লড়াই করেন। শেষমেশ আফগানিস্তানের ইনিংস শেষ হয় ২৪০ রানে। এর মধ্যে শেষ ৫ উইকেট পড়ে ২১ রানের ব্যবধানে। হাসানের গতির সামনে শেষ পাঁচ ব্যাটারের মধ্যে চারজন শূন্য রানে ফেরেন।

আরও পড়ুন:

৮৩তম ওভারে হাসানের ব্যাক অফ আ লেংথের বলটি নিচু হয়ে ইসমত আলমের উইকেট ভেঙে দেয়। পরের বল নতুন ব্যাটার কায়েসের ব্যাটের কোণায় লেগে চলে যাচ্ছিল স্লিপের দিকে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন দাস। তৃতীয় ব্যাটার জিয়াউল এলবিডব্লু হন। ৫৫ রান দিয়ে হাসানের শিকার ৫ উইকেট। অন্যদিকে এবাদত হোসেন ৫৬ রান দিয়ে ৪ উইকেট পান।

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে হাসানের হ্যাটট্রিকটি ৫০তম। তবে ২০২৬ সালে এটিই প্রথম। এর আগে বাংলাদেশের দুই স্পিনার টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। ২০০৩ সালে অলক কাপালি ও ২০১৩ সালে সোহাগ গাজি হ্যাটট্রিক করেছিলেন। ২০২০-এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাসানের। ২০২৪-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে হাসানের টেস্ট অভিষেক। ভারতের বিরুদ্ধে টেস্টে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থদের উইকেট পেয়েছিলেন। এবার হ্যাটট্রিক করলেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *