ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগের রাতে, দিল্লির যন্তর মন্তর এলাকা
পন্থি

ছবির ক্যাপশান, ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগের রাতে, দিল্লির যন্তর মন্তর এলাকা

    • Author, প্রত্যুষ রায়
    • Role, বিবিসি নিউজ বাংলা, দিল্লি
  • Published

  • পড়ার সময়: ৮ মিনিট

আজ শনিবার ১০ই অক্টোবর ‘দ্বিতীয় যন্তর মন্তরের’ ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ওই বিক্ষোভে বামপন্থি ছাত্র-যুব সংগঠনগুলোসহ অন্যান্য বিজেপি-বিরোধী সংগঠনেরও যোগ দেওয়ার কথা।

শুধু রাজধানী দিল্লি নয়, ভারতের অন্যান্য বহু অঞ্চল থেকেও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে দাবি করা হচ্ছে সিজেপির পক্ষ থেকে।

মাত্রই কয়েক মাস আগে সামাজিক মাধ্যমের ক্যাম্পেইন চালিয়ে গজিয়ে ওঠা এই দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সারা দেশে তাদের অন্তত হাজার দশেক সমর্থককে আটক করা হয়েছে।

সামাজিক মাধ্যমে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে যে ট্রেনে চেপে দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে আসার সময়ে আটক করা হচ্ছে নারী-পুরুষদের।

ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে দিল্লির কেন্দ্রস্থল - শনিবার মাঝ রাতের ছবি

ছবির ক্যাপশান, ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে দিল্লির কেন্দ্রস্থল – শনিবার মাঝ রাতের ছবি

শনিবারের বিক্ষোভের আগে এক সপ্তাহেরও অধিক সময় ধরে দিল্লি পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এই বছরের জুলাই মাসে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ, যা ছিল সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে, সেখানে জড়ো হয়েছিলেন বহু ছাত্র যুব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *