হ্যাকিং এর মাধ্যমে এর আগেও বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে তথ্য চুরির অভিযোগ উঠেছিল

ছবির ক্যাপশান, হ্যাকিং এর মাধ্যমে এর আগেও বাংলাদেশের প্রতিষ্ঠান থেকে তথ্য চুরির অভিযোগ উঠেছিল (প্রতীকী ছবি)

বাংলাদেশের রাইড-শেয়ারিং ও পণ্য সরবরাহ সেবা দানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’ এর সার্ভার থেকে এক কোটি ৯০ লাখ গ্রাহকের ১৩৩ গিগাবাইট সংবেদনশীল তথ্য চুরির দাবি করেছে একটি সাইবার অপরাধী চক্র।

এসব তথ্যের বিনিময়ে তারা চার লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি মুক্তিপণ হিসেবে দাবি করেছে বলেও স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ঘটনাটি সামনে আসার পর থেকে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাইবার স্পেস (ডিজিটাল প্রযুক্তি, কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট) ব্যবহারকারীদের অনেকে।

হ্যাকাররা যে পরিমাণ তথ্য চুরির দাবি করেছে, সেই পরিমাণটি নিশ্চিত না করলেও, কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ‘দুর্বৃত্তদের হাতে’ চলে যাওয়ার কথা স্বীকার করেছে পাঠাও কর্তৃপক্ষ।

গত সাতই অক্টোবর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *