বেগুনি রঙের প্লাস্টিকের দস্তানা পরা একজন অফিসার হাতকড়া পরা এক ব্যক্তির হাত ধরে আছেন। তারা একটি ফুটপাথ ধরে হাঁটছেন। লোকটির পরনে একটি ধূসর জ্যাকেট, সাদা টি-শার্ট, হালকা নীল জিন্স এবং তার বাম হাতের অনামিকায় একটি আংটি রয়েছে।
ছবির ক্যাপশান, মঙ্গলবার সকালে লন্ডনের বিভিন্ন ঠিকানা থেকে জালিয়াতি ও অভিবাসন সংক্রান্ত অপরাধের সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ একটি সন্দেহভাজন অপরাধী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

ধারণা করা হচ্ছে, সমকামী সেজে করা কয়েক ডজন ভুয়া আশ্রয় আবেদনের পেছনে ছিল এ চক্রটি।

মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন কর্মকর্তাদের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাজানো ছবি এবং জাল নথিপত্রসহ মনগড়া প্রমাণের জন্য অভিবাসীদের কাছ থেকে সাড়ে চার হাজার পাউন্ড পর্যন্ত অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

ধারণা করা হয়, তারা কয়েক ডজন বাংলাদেশি পুরুষের আশ্রয় আবেদনে সহায়তা করেছেন, যারা দাবি করেছিলেন যে দেশে ফিরে গেলে তাদের প্রাণনাশের শঙ্কা রয়েছে।

মঙ্গলবার লন্ডনের বিভিন্ন ঠিকানা থেকে জালিয়াতি এবং অভিবাসন সংক্রান্ত অপরাধের সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফোন, গয়না ও হাজার হাজার পাউন্ড নগদ অর্থও জব্দ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *