বাবার হাতেই ধর্ষণের শিকার ১৪ বছরের মেয়ে! ‘ভয়ংকর’ সেই ঘটনার শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়েই থাকলেন না মা। অভিযোগ, গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের কচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী তার এক এক বন্ধুর সঙ্গে কথা বলছিল। তা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবা। অভিযোগ, মেয়ের ফোন ভেঙে দিয়ে তাকে বেধড়ক মারধর করেন তিনি। এমনকী মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করেন বলেও অভিযোগ বাবার বিরুদ্ধে। স্বামীকে বাধা দেওয়া দূর, এই কুকর্ম ক্যামেরাবন্দি করেন বলে অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।
আরও পড়ুন:
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা আগেও দু’তিনবার পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার বাবা ফোন বন্ধ করে দিতেন। ফলে তাঁদের অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছিল। গত শুক্রবার মেয়েটি ফের ফোন করে। দাবি করে, সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপরই নির্যাতিতা সবস্ত ঘটনা তদন্তকারীদের জানায়। ইতিমধ্যেই কিশোরীর বাবা-মা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় মামলাও রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যে মোবাইল ফোনটিতে ওই কুকর্ম ক্যামেরাবন্দি করা হয়, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
