TIL Healthcare Blast Update: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রী সিটিতে (Sri City) একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের (Tablets (India) Limited) নাম জড়িয়ে গিয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ট্যাবলেটস ইন্ডিয়া।

Tablets (India) Limited: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রী সিটিতে (Sri City) এক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিজেদের কোনও যোগ নেই বলে দাবি করল ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড (Tablets (India) Limited)। এই সংস্থার দাবি, শ্রী সিটিতে তাদের কোনও কারখানা বা উৎপাদন কেন্দ্র নেই। একইসঙ্গে টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড (TIL Healthcare Private Limited) এবং ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড সম্পূর্ণ পৃথক ও স্বাধীন দু’টি সংস্থা বলেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে, শ্রী সিটির টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডে কারখানায় বয়লার বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের কোনও সম্পর্ক নেই। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রী সিটিতে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের কোনও কারখানা বা উৎপাদন পরিকাঠামো নেই। পাশাপাশি, টিআইএল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এবং ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড দু’টি সম্পূর্ণ পৃথক ও স্বাধীন সংস্থা। দুই সংস্থার মধ্যে মালিকানা বা পরিচালন ব্যবস্থাপনাতেও কোনও মিল নেই।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা

ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড। একইসঙ্গে সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে দুই সংস্থার মধ্যে পার্থক্যটি স্পষ্টভাবে বিবেচনা করার আবেদন জানানো হয়েছে, যাতে এই ঘটনা নিয়ে আর কোনও বিভ্রান্তি তৈরি না হয়। ভুল তথ্য বা বিভ্রান্তি এড়ানো এবং সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *