ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে একটি বিমানের ককপিটে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যাচ্ছে। তিনি চশমা ও সাদা শার্ট পরেছেন এবং তার শার্টের পকেটে একটি কলম রাখা আছে।

ছবির ক্যাপশান, ওই হামলার সময় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ভূমিকার প্রশংসা করেছে ভারত সরকার

ফ্লাইদুবাইয়ের ইসরায়েলগামী বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা কো-পাইলট একটি ক্র্যাশ অ্যাক্স দিয়ে পাইলটকে আক্রমণ করেছিলেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল।

দুবাই থেকে তেল আভিভগামী ওই ফ্লাইটে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন। যাত্রার আড়াই ঘণ্টা পর বিমানটি ১৭ হাজার ফুট (৫২০০ মিটার) নিচে নেমে যায়। পরে যাত্রীরা হামলাকারীকে দমাতে সক্ষম হন এবং সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ নেন।

ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেন, আহত অবস্থায় তিনি মেঝেতে পড়ে ছিলেন, যখন তিনি বুঝতে পারেন বিমানটি দ্রুত নিচের দিকে নামছে এবং তাকে কিছু করতে হবে। তিনি বলেন, “আমি নিজেকে বলেছিলাম, শেষ একবার চেষ্টা করে ভেতর থেকে দরজাটি খুলতেই হবে”, যার ফলে যাত্রীরা ককপিটে প্রবেশ করতে পারেন।

পরে দুজন রিজার্ভ পাইলট নিরাপদে বিমানটি সৌদি আরবে অবতরণ করান।

জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য সাধারণত ককপিটে একটি ক্র্যাশ অ্যাক্স রাখা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *