• 03 Oct 2026 05:37 PM (IST)

    যুবভারতী পৌঁছে গেল ব্রাজিল!

    আর বাকি ২ ঘন্টা। ইতিমধ্যেই মাঠে ঢুকে গেল ব্রাজিল দল। ব্রাজিল দলের টিম বাস এসে থেমেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। লোকে লোকারণ্য যুবভারতী স্টেডিয়ামের এন্ট্রি গেট। সমর্থকরা অপেক্ষা করছেন তাঁদের প্রিয় খেলোয়াড়কে একবার চোখের দেখা দেখতে।

  • 03 Oct 2026 05:35 PM (IST)

    মাঠে ঢুকল টিম ইন্ডিয়া!

    ঘড়িতে বাজে সাড়ে ৫টা। যুবভারতীতে অপেক্ষা সাম্বা ম্যাজিকের। ইতিমধ্যেই মাঠে ঢুকল ভারতীয় ফুটবল দল। কিছুক্ষন আগেই ভারতের টিম বাস থেমেছে যুবভারতীতে। কিছুক্ষনের মধ্যেই মাঠে ঢুকবে ব্রাজিল দলও।

  • 03 Oct 2026 04:21 PM (IST)

    আজকে ব্রাজিলের বিরুদ্ধে তুরুপের তাস কারা হবেন?

    আজ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ভারতের কোন কোন খেলোয়াড়রা ব্রাজিলকে বেগ দিতে পারেন?

    বিস্তারিত পড়ুন – ব্রাজিলের বিরুদ্ধে ভারতের তুরুপের তাস কারা?

  • 03 Oct 2026 04:13 PM (IST)

    কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজিল ম্যাচ?

    আজকে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ভারত বনাম ব্রাজিল মহারণ। অনেকেই এই গগনচুম্বী দামের জন্য টিকিট কাটতে পারেননি। তাঁদের ভরসা টিভি বা মোবাইল।

    টিভিতে – সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি আট চ্যানেল

    মোবাইল/ওটিটি – সোনি লিভ

    তবে সোনি লিভে ম্যাচ দেখতে গেলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। ফ্রিতে এই ম্যাচ মোবাইলে দেখা যাবে না।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *