ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সসম্মানে ফিরল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। গতবছর ওসমান হাদির মৃত্যুর পর একদল পড়ুয়া শেখ মুজিবুর রহমান হলের মূল ফটকের নাম বদলে দেয়। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত হলের নামকরণ করা হয় হাদির নামে। তবে এবার ছবিটা পালটাচ্ছে। ওই হলের নাম ফের বঙ্গবন্ধুর নামেই রাখা হচ্ছে। শুরু হয়ে গিয়েছে নতুন করে নাম লেখার কাজও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে খবর, হাদির মৃত্যুর পর থেকেই শেখ মুজিবুর রহমান হলের নাম বদলের প্রস্তাব আসছিল। হাদির মৃত্যুর পর একদল পড়ুয়া হলের ফটক থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ‘শহিদ ওসমান হাদি হল’ ব্যানার লাগিয়ে দেয়। পরে হলের নতুন নামও লেখা হয়। জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। তবে সুপারিশের চূড়ান্ত অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক নথিতে হলটির নাম পরিবর্তন হয়নি।

আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে অনুমতি দেননি। সেকারণেই হলের আসল নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকেই হাদির নাম মুছে ফের বঙ্গবন্ধুর নাম লেখার কাজ শুরু হয়েছে হলে। যদিও এই কাজের তীব্র প্রতিবাদ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। ডাকসুর কথায়, জুলাই গণ-অভ্যুত্থানের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শেখ মুজিবুর রহমানের নামে থাকাটা তাঁদের দাবির সঙ্গে মানানসই নয়।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের মতে, বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামে হল থাকার দরুণ পড়ুয়াদের সঙ্গে রাজনৈতিক পরিচয় জুড়ে যাচ্ছে। নিজেদের শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে তাদের ছাত্রলীগের সঙ্গে যুক্ত হিসাবে ধরে নেওয়া হচ্ছে। সেকারণেই গণস্বাক্ষর করে তাঁরা নামবদল করতে চেয়েছেন, মত ডাকসু নেতাদের। যদিও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের নাম বদলের সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *