পার্ক স্ট্রিটের ব‌্যাঙ্কে বেশ কয়েকটি মিউল অ‌্যাকাউন্ট তথা ভাড়ার অ‌্যাকাউন্টের সন্ধান পেল পুলিশ। ওই অ‌্যাকাউন্টগুলি ব্যবহার করে দেশজুড়ে প্রায় ২ কোটি ৪৪ লক্ষ টাকার সাইবার জালিয়াতির অভিযোগ। অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। প্রতারণার ঘটনায় ব্যবহার করা অ্যাকাউন্টগুলির পিছনে যারা রয়েছে, পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিটের একটি বাণিজ্যিক বাড়িতে একটি বেসরকারি ব‌্যাঙ্কের শাখায় কয়েকটি অ‌্যাকাউন্ট খোলা হয়। জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের দায়ের করা অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানতে পারে যে, ওই অ্যাকাউন্টগুলির মাধ‌্যমে বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা চালানো হয়। কখনও ভুয়া লগ্নি, আবার কখনও শেয়ার ট্রেডিংয়ের টোপ দেখিয়ে টাকা তোলা হত। তার সঙ্গে ডিজিটাল গ্রেপ্তারির ভয় দেখিয়ে, ভুয়া কেওয়াইসি আপডেট বা ব্যাঙ্ক আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:

প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে যে, পার্ক স্ট্রিটের ওই ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টগুলিতে প্রায় ২ কোটি ৪৪ লক্ষ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে। দেশের বিভিন্ন অ‌্যাকাউন্ট থেকে টাকা এসেছে ওই অ‌্যাকাউন্টগুলিতে। পরে সাইবার জালিয়াতির সেই বিপুল টাকা অন‌্যান‌্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নথি, ডিজিটাল তথ্য-প্রমাণ-সহ একাধিক বিষয় পুলিশ খতিয়ে দেখছে। কারা ওই অ্যাকাউন্টগুলি খুলেছিল, কারাই বা সেগুলি পরিচালনা করত, সেই তথ্য জানার চেষ্টা চলছে। কোনও জাল নথিপত্র দিয়ে ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টগুলি খোলা হয় কি না, তা নিয়েও তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *