মাটিতে থাকা ফ্লাইদুবাইয়ের বিমান

ছবির ক্যাপশান, ফ্লাইদুবাইয়ের বিমানটি বুধবার ভোরে উড্ডয়ন করেছিল (ফাইল ছবি)

দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইট অপ্রত্যাশিতভাবে সৌদি আরবে অবতরণ করানো হয়। কারণ বলা হয়, দুই পাইলটের একজন অন্যজনকে ছুরিকাঘাত করেন এবং “স্পষ্টতই বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন”। এমনটাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফ্লাইদুবাইয়ের বিমানটি বুধবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল, উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর জরুরি সংকেত পাঠায় এটি।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যেও বিমানটির উচ্চতায় হঠাৎ পতনের বিষয়টি দেখা যায়।

ফ্লাইট এফজেড১০৭৩ ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দরে যাওয়ার নির্ধারিত পথ থেকে সরে যেতে বাধ্য হয় এবং এর পরিবর্তে সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর, স্থানীয় গণমাধ্যমকে দেওয়া যাত্রীদের বিবরণে বিমানের ককপিটে ছুরিকাঘাতের ঘটনার কথা উঠে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *