শনিবার কবাডিতে দু’টো সোনা-সহ ৭ মেডেলে চলতি এশিয়ান গেমসে ‘সেরা’ দিন গিয়েছিল ভারতের। রবিবারও ৭ মেডেল এলেও সোনা এল না। ফলে পদক তালিকায় দশে ওঠা ভারত নেমে গেল আরও দুই ধাপ। সব মিলিয়ে ৪ সোনা, ১৬ রুপো, ১৭ ব্রোঞ্জ-সহ মোট ৩৭ পদক পেয়ে দ্বাদশ স্থানে ভারত।

রোববার সকালে শুরুটা খারাপ হয়নি ভারতের জন্য। সেমিফাইনালে উঠে বক্সিংয়ে প্রথম পদক নিশ্চিত করেন অঙ্কুশ পাঙ্ঘল। পুরুষদের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে তিনি তাজিকিস্তানের প্রতিপক্ষ নেকরুজ সালিমভকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন। যদিও অন্য ইভেন্টে হতাশ করেন পিভি সিন্ধু। রবিবার সকালে মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন চিনা শাটলার তথা অলিম্পিক চ্যাম্পিয়ন চেন উফেইয়ের। শুরুটা খারাপ করেননি ভারতীয় শাটলার। প্রথম সেট তিনিই জেতেন ২১-১১ ব্যবধানে। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কিন্তু এবার চিনা চ্যাম্পিয়ন জিতলেন ২১-১৮ ব্যবধানে। শেষ সেটে সিন্ধু দাঁড়াতেই পারেননি। এবার একপেশে ভাবে ২১-১১ ব্যবধানে চিনা শাটলারের দখলে যায় সেট। সিন্ধুর হারের অর্থ এ বছর এশিয়াড থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। গোটা ব্যাডমিন্টন দল এবার একটিও পদক আনতে পারল না। ২৪ ঘণ্টায় ৩ ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। এশিয়াডে ব্যর্থতায় ‘জঘন্য’ সূচিকে দায়ী করেছেন ভারতীয় শাটলার।

আরও পড়ুন:

পুরুষদের হাইজাম্পে রুপো জিতেছেন সর্বেশ কুশারে। ডেকাথলনে ব্রোঞ্জ তেজস্বিন শঙ্করের। মহিলাদের লং জাম্পে রুপো পেয়েছেন অ্যান্সি সোজান। ২০০ মিটারে ব্রোঞ্জ হরিতা ভদ্র। ৩০০০ মিটার স্টিপলচেজে ব্রোঞ্জ জিতেছেন পারুল চৌধুরী। একই ইভেন্টে ফাইনালে উঠেছেন পারুল ও অঙ্কিতা। মহিলাদের ৪x১০০ মিটার রিলেতেও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। বক্সিংয়ে ৯০ কেজির বেশি বিভাগে নরেন্দ্র কোয়ার্টার ফাইনালে আরএসসি জয় পেয়ে সেশন চারে উঠে পদক নিশ্চিত করেছেন। মহিলাদের ৬৫ কেজি বিভাগে পারভীন হুডাও সেমিফাইনালে উঠে ভারতের দ্বিতীয় বক্সিং পদক নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী নাভবাখোর খামিদোভাকে ৫-০ ব্যবধানে হারান।

স্কোয়াশেও এসেছে জোড়া রুপো। মহিলাদের সিঙ্গলসে মালয়েশিয়ার সিভাসাঙ্গারি সুব্রহ্মণ্যমের বিরুদ্ধে ফাইনালে লড়ে রুপো জিতেছেন অনাহত সিং। পুরুষদের সিঙ্গলসেও রুপোর পদক পেয়েছেন অভয় সিং। স্কোয়াশে রুপোজয়ী অভয়ের জন্য ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। অন্যদিকে, হকিতে দুরন্ত ছন্দে ভারতীয় মহিলা দল। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচই জিতে সেমিফাইনালে উঠেছে তারা। শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। তিরন্দাজিতে সেমিফাইনালে পৌঁছেছে ভারতের পুরুষ ও মহিলা রিকার্ভ দল। পুরুষ দল ৫-১ ব্যবধানে চিনকে এবং মহিলা দল ৬-০ ব্যবধানে চিনা তাইপেইকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *