
Asian Games 2026: ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনা জিরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তারপরেই শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া ।
Asian Games 2026: ২০২৬ সালের এশিয়ান গেমসে সোনা জিরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তারপরেই শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার, ২০২৬ এশিয়ান গেমসে সোনা জেতায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এই জয়কে ভারতীয় ক্রিকেটের জন্য এক ‘অসাধারণ’ সাফল্য বলে উল্লেখ করেছেন (Asian Games 2026)। চলতি গেমসে এটিই ভারতের প্রথম সোনা। তার ফলে, ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৭টি (১টি সোনা, ৪টি রুপো এবং ২টি ব্রোঞ্জ)।
এশিয়ান গেমসে মঞ্চে দেশকে সোনার পদক এনে দিলেন “সোনার মেয়েরা”। ক্রিকেটের ফাইনালে মঙ্গলবার, নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka Asian Games 2026)। সেই ম্যাচেই ১৪৭ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গেই সোনার পদক জয়। ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, “ভারতীয় ক্রিকেটের জন্য এক অসাধারণ জয়! এশিয়ান গেমসে সোনা জেতায় আমাদের মহিলা ক্রিকেট দলকে অনেক অভিনন্দন। গেমসে এটা একটা দুর্দান্ত পারফরম্যান্স, যেখানে আত্মবিশ্বাস, দক্ষতা এবং দারুণ টিমওয়ার্ক দেখা গেছে। এই জয় চলতি গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিল। গোটা দেশ আজ এই দলের জন্য গর্বিত। দেশের অসংখ্য তরুণ ক্রিকেটারদের এই জয় অনুপ্রাণিত করবে। পুরো দলকে অনেক শুভেচ্ছা।”
Scroll to load tweet…
ফাইনালে দাপুটে পারফরম্যান্স
ভারত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২১৬ রানের বিশাল স্কোর খাড়া করে। স্মৃতি মান্ধানা ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেফালি ভার্মা ২৯ বলে ৪৮ রান করেন। রিচা ঘোষ শেষদিকে মাত্র ২২ বলে অপরাজিত ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। স্মৃতির ইনিংসে ৫টি চার ও ৭টি ছক্কা ছিল। এটি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের ৩৭তম হাফ-সেঞ্চুরি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করা প্রথম মহিলা ক্রিকেটারও হলেন।
শ্রীলঙ্কা এরপর ভারতের বোলিং তোপের মুখে পড়ে মাত্র ১৫.৪ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায়। দীপ্তি শর্মা মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন। শেফালি বর্মা, শ্রেয়াঙ্কা পাতিল এবং শ্রী চারণী প্রত্যেকেই ২টি করে উইকেট পান। ভারতীয় মহিলা ক্রিকেট দল ১৪৭ রানের এই বিশাল জয়ের ফলে ২০২৩ সালের হাংঝাউয়ের পর টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে সোনা জিতল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
