রাজ্যে পালাবদলের পর বেড়েছে সংগঠনের কাজ। উত্তর কলকাতার অভেদানন্দ রোডে অবস্থিত কেশব ভবন থেকেই এতদিন চলছিল কাজকর্ম। কিন্তু জায়গা ছোট হওয়ায় সেখানে কাজ করতে সমস্যা হচ্ছিল কর্মীদের। সেই কারণে নিউটাউনে তৈরি হয়েছে সংগঠনের নতুন দপ্তর। আগামী ২৬ সেপ্টেম্বর নতুন দপ্তরের উদ্বোধন করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সরকার্যবাহ (সর্বভারতীয় সাধারণ সম্পাদক) দত্তাত্রেয় হোসবলে। নতুন দপ্তরটি নিউটাউনের অ্যাকশন এরিয়া ২ডিতে অবস্থিত।

এতদিন কেশব ভবন থেকে দক্ষিণবঙ্গে সংঘের কাজকর্ম সংঘটিত হত। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গ ও ওড়িশা মিলিয়ে পূর্ব ভারত জোনের সদর দপ্তরও এটিই ছিল। তাই এখানে কাজের চাপ বেশিই থাকত। গোটা বছর বেশ কিছু কর্মসূচি থাকত কর্মীদের। পাশাপাশি এই বাড়িতেই সংঘের গুরুত্বপূর্ণ পদাধিকারীরাও থাকেন। সর্বভারতীয় স্তরের নেতৃত্বও রাজ্যে এলে এখানেই ওঠেন। তাঁদের থাকার আলাদ ব্যবস্থা করতে হয়। এর জন্য জায়গার সমস্যা দেখা দিচ্ছিল। কেশব ভবন হেদুয়া ও মানিকতলার মাঝামাঝি জায়গায় অবস্থিত। সর্বভারতীয় নেতারা কোনও কর্মসূচির জন্য রাজ্যে এলে তাঁদের বিমানবন্দর থেকে কেশব ভবনে আসতে হত। নিউটাউনে দপ্তর হলে বিমানবন্দর থেকে সেখানে যাওয়া সুবিধাজনক হবে।

আরও পড়ুন:

জানা গিয়েছে, নতুন ভবনটি পাঁচতলা। বাড়ির নাম রাখা হয়েছে ‘কেশব স্মৃতি’। বাড়িটি তৈরি করেছে ‘ডা. হেডগেওয়ার স্মারক সমিতি’। আরএসএসের দক্ষিণবঙ্গের প্রচার প্রমুখ জানিয়েছেন, ২০২৫ সালে আরএসএস ১০০ বছর পূর্ণ করেছে। তখন থেকেই পঞ্চ পরিবর্তন নামে একগুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নতুন সামাজিক কাজ হাতে নেওয়ার কারণে জায়গার সমস্যা দেখা দিয়েছে, আগের তুলনায় বেশি জায়গার প্রয়োজন হচ্ছে। নতুন ভবন উদ্বোধনের পর সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *