কিশোরগঞ্জ বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন

ছবির উৎস, FOIJUL KARIM MUBIN/FB

ছবির ক্যাপশান, কিশোরগঞ্জ বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন

কিশোরগঞ্জে বিএনপির এক নেতার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনা নানা আলোচনার জন্ম দিয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া একটি লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কৌতুহল তৈরি হয়েছে।

বিএনপির এই নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা.আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। ফজলুল করিম বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন।

কিন্তু তার ছেলে ফয়জুল করিম মুবিন কেন আওয়ামী লীগে যোগ দিলেন এবং এর পেছনে কোন রাজনৈতিক চিন্তা কাজ করেছে- এমন প্রশ্নও তুলছেন অনেকে।

বিশেষ করে যখন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে। দলটি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংকটে রয়েছে। এমন প্রেক্ষাপটে মি. মুবিনের আওয়ামী লীগে যোগদান নিয়ে স্থানীয় বিএনপিতেও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *