অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক মাকসুদ কামাল

ছবির উৎস, BBC/BSS

ছবির ক্যাপশান, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ মোট আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের অভিযোগ দাখিলের পর এ নিয়ে নানা আলোচনা চলছে।

মোট আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগপত্রে, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র ও প্ররোচনার সুনির্দিষ্ট অভিযোগ এনেছে প্রসিকিউশন।

তবে মামলার তদন্ত ও অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

আইনজীবী ও মানবাধিকারকর্মীদের কেউ কেউ বলছেন, ভুল বা উদ্দেশ্যমূলক তদন্ত পুরো বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।

তাদের মতে, ঘটনা ঘটেছে এটা যেমন সত্য, তেমনি যে কারো বিরুদ্ধে অভিযোগ আনার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে অনুসন্ধান চালানো উচিত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *