
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলো মার্কিন এআই মডেলের সক্ষমতা ‘শিল্প পর্যায়ে’ নকল করছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের তীব্র বিরোধিতা করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি বা আইনি যুক্তি নেই।
মুখপাত্র বলেন, এআই মডেলের ‘ডিস্টিলেশন’ একটি স্বাভাবিক প্রযুক্তিগত ও বাণিজ্যিক প্রক্রিয়া। বিশ্বজুড়ে এআই প্রতিষ্ঠানগুলো পারস্পরিকভাবে মডেল শেখার জন্য এ পদ্ধতি ব্যবহার করে থাকে। এর মাধ্যমে শেখার দক্ষতা বাড়ানো এবং মানবজ্ঞান আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
চীনের ওপেন সোর্স এআই মডেলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত বলেও জানান তিনি।
চীনা মুখপাত্র অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে রাজনৈতিক রূপ দিয়ে প্রযুক্তিগত আধিপত্য ও এআই খাতে প্রতিযোগিতা দমনের চেষ্টা করছে। চীনা এআই প্রতিষ্ঠান দমনে যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ নিলে বেইজিং দৃঢ় পাল্টা ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন।
তথ্য: লুৎফর কবির, সিএমজি বাংলা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
