ফিলিস্তিনি শিশুরা স্কুলে হেঁটে যাচ্ছে। তাদের পরনে নীল রঙের স্কুল ইউনিফর্ম।
ছবির ক্যাপশান, স্কুলের বাইরে সড়কে অ্যাম্বুলেন্সকর্মীরা অবস্থান নিয়েছেন, আর কয়েকজন অভিভাবক স্বেচ্ছায় স্কুলগেটের বাইরে দাঁড়িয়ে থাকার দায়িত্ব নিয়েছেন

“আমরা ভয় পাচ্ছি, শিক্ষার্থীরা ভয় পেয়েছে, তাদের অভিভাবকেরাও ভয়ে আছেন”।

বলছিলেন বাসসাম আল-আসসাফ, যিনি পশ্চিম তীরের গভীরে অবস্থিত একটি গ্রাম আল-মুঘাইয়িরের একটি স্কুলের প্রধান শিক্ষক।

নতুন ফিলিস্তিনি শিক্ষাবর্ষের প্রথম দিনে ভোর হওয়ার আগেই কর্মস্থলে, আল-মুঘাইয়ির বালক বিদ্যালয়ে, পৌঁছে যান তিনি।

গ্রামটিকে ঘিরে থাকা জলপাইগাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ফুটে ওঠার সময় তিনি সদ্য স্থাপিত কাঁটাতারের বেড়া ও শক্তিশালী করা স্কুলগেটের পাশ দিয়ে হেঁটে যান।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির মধ্যে এ বছর আল-মুঘাইয়িরে ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে স্কুলটির তিনজন শিক্ষার্থীও রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *