অবসর জীবনের জন্য সঞ্চয় শুরু করার কথা অনেকেই ভাবেন ৪০ পেরিয়ে। তখন মনে হয়, হাতে আর বেশি সময় নেই। কিন্তু ৬০ বছর পর্যন্ত যদি আরও ২০ বছর থাকে, নিয়মিত বিনিয়োগের মাধ্যমে ভালো একটি অবসর তহবিল গড়ে তোলার সুযোগ এখনও রয়েছে। সেই লক্ষ্যেই National Pension System (NPS) একটি দীর্ঘমেয়াদি বাজার-নির্ভর অবসর সঞ্চয় ব্যবস্থা।
ধরা যাক, ৪০ বছর বয়সে NPS-এ মাসে ₹১০,০০০ করে বিনিয়োগ শুরু করলেন। ২০ বছর ধরে অর্থাৎ ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে একই অঙ্ক বিনিয়োগ করলে আপনার নিজের মোট জমা হবে ₹২৪ লক্ষ।
– বিজ্ঞাপন –
এ বার গড়ে ১০% বার্ষিক রিটার্ন ধরে একটি আনুমানিক হিসাব করলে ২০ বছর শেষে corpus হতে পারে প্রায় ₹৭৫.৯৩ লক্ষ। অর্থাৎ, নিজের জমা ₹২৪ লক্ষের উপর আনুমানিক ₹৫১.৯৩ লক্ষ বিনিয়োগ-লাভ হতে পারে।
তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ১০% কোনও নিশ্চিত NPS রিটার্ন নয়। NPS-এর রিটার্ন বাজারের গতিবিধি এবং আপনি কোন asset allocation বেছে নিচ্ছেন, তার উপর নির্ভর করে। PFRDA-ও স্পষ্ট করে জানিয়েছে, NPS-এ কোনও নির্দিষ্ট লাভের নিশ্চয়তা নেই।
অবসরের সময় কত টাকা হাতে পাবেন?
এখানেই পুরনো হিসাবের সঙ্গে বর্তমান নিয়মের পার্থক্য রয়েছে। সাধারণ All Citizen Model-এ স্বাভাবিক exit-এর ক্ষেত্রে বর্তমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৮০% পর্যন্ত corpus lump sum হিসেবে নেওয়া যায় এবং অন্তত ২০% annuity-তে রাখতে হয়। ₹১২ লক্ষের বেশি corpus হলে এই ৮০:২০ কাঠামো প্রযোজ্য।
তাই ₹৭৫.৯৩ লক্ষ corpus হলে ৮০% পর্যন্ত lump sum হিসেবে প্রায় ₹৬০.৭৪ লক্ষ নেওয়ার সুযোগ থাকতে পারে। আর অন্তত ২০%, অর্থাৎ প্রায় ₹১৫.১৯ লক্ষ, annuity কেনার জন্য ব্যবহার করতে হবে।
বিজ্ঞাপন
তবে annuity থেকে ঠিক কত মাসিক পেনশন পাওয়া যাবে, তা আগে থেকে নিশ্চিত করে বলা যায় না। কোন annuity plan এবং কোন Annuity Service Provider বেছে নেওয়া হচ্ছে, তার উপর পেনশনের অঙ্ক নির্ভর করবে।
তাহলে ৬০ বছর বয়সে কত পাবেন?
এই উদাহরণে—
- মাসিক বিনিয়োগ: ₹১০,০০০
- বিনিয়োগের সময়: ২০ বছর
- মোট নিজের বিনিয়োগ: ₹২৪ লক্ষ
- ১০% অনুমানিক রিটার্নে corpus: প্রায় ₹৭৫.৯৩ লক্ষ
- ৮০% পর্যন্ত lump sum: প্রায় ₹৬০.৭৪ লক্ষ
- ২০% annuity: প্রায় ₹১৫.১৯ লক্ষ
তবে এটি শুধুমাত্র একটি illustrative calculation। বাস্তবে NPS-এর বাজারভিত্তিক রিটার্ন, বিনিয়োগের সময়, asset allocation, charges এবং অবসরের সময়কার corpus অনুযায়ী চূড়ান্ত অঙ্ক কম-বেশি হতে পারে।
আর একটি বিষয় মনে রাখা দরকার—NPS-এ ৬০ বছরেই টাকা তুলে নিতেই হবে এমন নয়। বর্তমান নিয়মে নির্দিষ্ট শর্তে NPS চালিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।
মনে রাখবেন, ৪০ বছর বয়সে শুরু করলেও অবসর পরিকল্পনার জন্য ২০ বছর একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। মাসে ₹১০,০০০-এর মতো নিয়মিত বিনিয়োগ দীর্ঘমেয়াদে বড় corpus তৈরি করতে পারে। কিন্তু NPS-কে নিশ্চিত ১০% রিটার্নের প্রকল্প বা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে দেখা ঠিক হবে না। প্রয়োজনে তাই বিনিয়োগ বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত এওয়া উচিত।
