
দক্ষিণবঙ্গের বুলেটিন অনুসারে, বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের এক দুটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।
