পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

ছবির উৎস, CRNPP Project

ছবির ক্যাপশান, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

এবছর এপ্রিল মাসে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের পর সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে- এমন ঘোষণা দেওয়া হয়েছিল। বাস্তবতা হলো, সেপ্টেম্বরে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই এবং এ বছরেও পাওয়া যাবে কি না সেই অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর কারণ পারমাণবিক চুল্লির একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষায় এখনো উত্তীর্ণ হয়নি।

রূপপুরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে জটিলতা কোথায়- এ প্রশ্নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক চুল্লির পাইলট-অপারেটেড রিলিফ ভালভ নামে একটি যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে।

রূপপুর প্রথম ইউনিটে দুটি সেফটি ভালভ কাজ করছে না বলেও জানা যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিবিসি বাংলাকে বলেন, “রূপপুরে ভালভের এই জটিলতার বিষয়টি ছিল অপ্রত্যাশিত। এটাকে বলা হয় পিওআরবি ভালব। এইটা আমাদের প্রবলেমটা করছে। আমাদের বিজ্ঞানী ও রাশিয়ান বিজ্ঞানীরা চেষ্টা করছেন। রোসাটমের চিফ ডিজাইনারও এখানে এসেছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *