মঙ্গলবার রাতে জোরালো আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা
ছবির ক্যাপশান, মঙ্গলবার রাতে জোরালো আন্দোলনে নামে বুয়েট শিক্ষার্থীরা

ধর্মীয় অবমাননা ও নারী সহপাঠীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের এক ছাত্রের বিরুদ্ধে মামলার পর ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই ছাত্রকে মঙ্গলবার সকালে হল থেকে ও রাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সাময়িক বহিষ্কার করা হয়।

মঙ্গলবার রাতেই শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বুয়েট প্রশাসনের মামলার পর ভোর রাত সাড়ে চারটায় বুয়েটের আহসান উল্লাহ হল থেকে শ্রীশান্ত রায়কে গ্রেফতার করা হয়।

আহসান উল্লাহ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফয়সাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও আলাদাভাবে তদন্ত করা হচ্ছে। সেই তদন্তের পরই এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *